ঢাকা   ১০:৫৩:৫৪ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর কাতল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের কাতল মিয়ার বাড়ির সামনের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।কাতল মিয়া ওই গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।পুলিশ জানায়, কাতল মিয়া মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই একটি লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে বিভিন্নস্থানে চলে যান। আবার কয়েকদিন পর বাড়িতে ফিরে আসেন। অন্যান্য বারের মতো গত শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাতল মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ধানক্ষেত কাজ করতে যান ভানুদেব গ্রামের হরছত মিয়া। এসময় তিনি তার ধানক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামছু উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী কাতল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শারীরিক সমস্যাও ছিল। কোথাও পড়ে গেলে তিনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ধানক্ষেতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি এতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি