1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এইচএসসি পরীক্ষা দেওয়া হলোনা মেধাবী ছাত্রী নূপুরের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

এইচএসসি পরীক্ষা দেওয়া হলোনা মেধাবী ছাত্রী নূপুরের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে দেশের সেবা করবেন। তা আর হলো কই? এবারে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। পরীক্ষার আর মাত্র তিন সপ্তাহ বাকী। এরই মধ্যে গতকাল রোববার (৮ মার্চ) মর্মান্তিক এক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি শিক্ষার্থী মোসা. তানজিনা আক্তার নূপুর (১৮)। সে উপজেলার পৌরসভাধিন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর মো. মফিজুর রহমান পাটোয়ারীর ছোট মেয়ে এবং চৌদ্দগ্রাম সরকারী কলেজের মেধাবী ছাত্রী। জানা গেছে, রোববার বিকাল সাড়ে তিনটার সময় নিজ বাড়ীর ছাদে উঠে রোদে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে বেখায়ালে তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় নূপুর। আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে কুমিল্লা নেয়ার পথেই তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নূপুরের মৃত্যুতে শিক্ষক, সহপাঠীরাও কান্নায় ভেঙ্গে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net