1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহাকাশে সিনেমার শুটিংয়ে রাশিয়ান অভিনেত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মহাকাশে সিনেমার শুটিংয়ে রাশিয়ান অভিনেত্রী

এম এ জব্বার।
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৩৩ বার

মহাকাশে সিনেমার শুটিংয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে চাইছে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া। তাই তো পৃথিবীর বাইরে প্রথম কোনো সিনেমার দৃশ্যায়নের জন্য আজ মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন রাশিয়ার এক অভিনেত্রী ও পরিচালক।

যে দুজন মহাকাশ স্টেশনে গেছেন, তাঁরা হলেন অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ (৩৭) ও পরিচালক ক্লিম শিপেঙ্কো (৩৮)। মহাকাশ স্টেশনে পৌঁছাতে তাঁরা দুজন আজ বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে যাত্রা শুরু করেন। তাঁদের বহনকারী মহাকাশযানটি সন্ধ্যা ৬টা ১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে জানানো হয়েছে।

হলিউডের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে একটি সিনেমার শুটিং করার কথা গত বছর ঘোষণা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। এ জন্য নাসা ও ধনকুবের ইলন মাস্কের স্পেস–এক্স একসঙ্গে কাজ করছে। সেই প্রকল্পকে পরাস্ত করতেই রাশিয়ার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার এই দলের নেতৃত্ব দিচ্ছেন মহাকাশচারী আন্তন শাকপ্লেরভ। ১২ দিনের এই মিশনে তাঁরা মহাকাশযান সোয়ুজ এমএস–১৯–এ করে ঘুরবেন। মহাকাশে তাঁরা যে সিনেমার শুটিং করবেন, তার নাম দ্য চ্যালেঞ্জ।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকমোসের মাধ্যমে সম্প্রচার করা বক্তব্যে ইউলিয়া পেরেসিল্দ বলেছেন, ‘আমার জন্য মহাকাশ একটি আকর্ষণীয় স্থান। সেখানে কোনো সীমান্ত নেই। সিনেমার চরিত্রের জন্য তিন হাজার ব্যক্তির মধ্যে আমাকে বাছাই করা হয়েছে।’
মহাকাশচারী শাকপ্লেরভ বলেছেন, ‘শুধু সিনেমা বানানোই আমাদের লক্ষ্য নয়, আমাদের জীবিত পৃথিবীতে ফিরে আসাও দরকার।’ ইউলিয়া ও শিপেঙ্কো ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net