ঢাকা   ১০:২৫:২৭ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নবীগঞ্জে সোনার বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর কোন বিকল্প নাই : জেলা প্রশাসক ইসরাত জাহান

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪২৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এখন উন্নয়নের অদম্য অগ্রযাত্রায়। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং এর কোন বিকল্প নাই। নিজস্ব অর্থায়নে দেশে পদ্মাসেতু,কর্নফুলী টানেলসহ অন্যান্য স্থাপনা নির্মান কাজ উন্নত বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা ও সুন্দর সুশৃংখল জাতী গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিসীম। তিনি ৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির উদ্যেগে ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং স্কাউট লিডার আলী আমজাদ মিলন মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যনার্জী,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ডাঃ আফজল হোসেন,থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন,রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন। বক্তব্য রাখেন,জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহেলা খানম,গাজী মোহাম্মদ খালেদ,স্কাউট নেতা মাহমুদ প্রমুখ। এ সময় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুল,হাইস্কুল ও মাদ্রাসার স্কাউট নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে কােরআন তেলওয়াত করেন,নহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল,গীতা পাঠ করেন শিক্ষক সজল চন্দ্র দাশ। অনুষ্টানের শুরুতে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন স্কাউট নের্তৃবৃন্দ। পরে সকল অতিথিদেরকে নবীগঞ্জ উপজেলা স্কাউটের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি