1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে নৌকা ধ্বংস : ঘেরা জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর

হালদায় হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে নৌকা ধ্বংস : ঘেরা জাল জব্দ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার

এশিয়াখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

গতকাল পরিচালিত অভিযানে উরকিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা আটক করলেও মৎস্য শিকারীকে আটক করা যায়নি। অভিযান পরিচালনাকারী প্রশাসনের স্পিডবোট দেখে সে পালিয়ে যায়। আটককৃত নৌকাটি ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেয়া হয়।

এর আগে বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা’র বিভিন্ন স্থান থেকে ৫ টি বড় ঘেরাজাল উদ্ধার করা হয়। জাল ৫ টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফ এর সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।

অভিযানে নিয়মিত সহযোগিতার জন্য হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে আইডিএফ ও গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. শাহিদুল আলম বলেন- ‘অবৈধ মৎস শিকারীদের বিষয়ে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net