1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ৬০৯ ক্যান বিয়ার ও মদসহ গ্রেফতার-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

সাভারে ৬০৯ ক্যান বিয়ার ও মদসহ গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বার

সাভারের আশুলিয়া থেকে ৬০৯ ক্যান বিয়ার ও ৩ বোতল বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৪।

রবিবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪; ব্যাটালিয়নের অপারেশন অফিসার এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী।
গত শনিবার(০৯ অক্টোবর) রাতে আশুলিয়ার খেজুরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০৯ ক্যান বিয়ার, ০৩ বোতল বিদেশী মদ ১টি মোটরসাইকেল ও ৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলা ধামরাই উপজেলার তাপস পাল(৩০)। সে আশুলিয়ায় অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের সামনে স্টেশনারী দোকানের ব্যবসা করতেন।
অন্যজন ঢাকা জেলার মো: মাহবুবুল আলম(২৪)। মাহবুবুল আলমের বিরুদ্ধেও গণ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রির অভিযোগও রয়েছে।

এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নবীনগর এলাকার আশে পাশে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেশায় আসক্ত করত।
তারা দীর্ঘদিন যাবৎ কৌশলে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বিয়ার ও বিদেশী মদ পাইকারী দরে কিনে এনে নবীনগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net