ঢাকা   ০১:৪০:৩৪ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ওমানে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে বাংলাদেশ সোশ্যাল ক্লাব এবং বঙ্গবন্ধু পরিষদ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আত্মমানবতার সেবায় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের স্বেচ্ছাসেবীরা

সম্প্রতি ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে ওমানের ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় বারের মতো পরিদর্শন এবং সংস্কার কাজ ও ত্রান বিতরণ করেছে ওমান বঙ্গবন্ধু পরিষদ।

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য আবদুল হান্নান তালুকদার ও নুরুল আবছার বাবলুর নেতৃত্বে ওমান বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ নেতৃবৃন্দরা এই মানবিক কাজে সহযোগিতার করেন।

ওমানে বন্যাকবলিত এলাকায় কিছু মসজিদের পরিস্কার পরিচ্ছন্নতার কাজও করেন তারা।

অসহায় প্রবাসীদের পাশে বঙ্গবন্ধু পরিষদ ওমান↓নেতৃবৃন্দ

গত ৩ অক্টোবর রবিবার আরব সাগর সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীন’র আঘাতে ওমানের আল-সুইক, আল বিদিয়া, আল কাবুরা, আল খাদারা, আল কাছবিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশী প্রবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু পরিষদ ওমান।

ওমানের রাজধানী মাস্কাট থেকে ওমান বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৩৫/৪০টি গাড়ির একটি বহর নিয়ে এই টিম ক্ষতিগ্রস্থ এলাকায় প্রবাসীদের মাঝে চনা, ডাল, তেল, আলু, পিয়াজ সম্বলিত খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন।

এই মানবিক কাজে অক্লান্ত পরিশ্রম আর্থিক সহযোগিতার জন্য সকল সদস্যদের কে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনাব আবদুল হান্নান তালুকদার।

ওমান প্রবাসী বাংলাদেশীদের গর্ব দানবীর সমাজসেবক, ওমান বঙ্গবন্ধু পরিষদ’র সম্মানিত সভাপতি ওমানস্থ আল ইউসুফ টেড্রার্স এলএলসি চেয়ারম্যান আলহাজ্ব মো. সাহাবউদ্দীনও এতে সহায়তাকারী এবং শারিরিকভাবে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি