1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেনঃ মেয়র জমির উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা  কুমিল্লায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানীর নতুন শাখার যাত্রা

সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেনঃ মেয়র জমির উদ্দিন পারভেজ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪১৫ বার

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেন দীর্ঘদিন থেকে। হলুদ সাংবাদিকতা আবরনে কিছু ভূঁইফোর সৃষ্টি হলেও প্রকৃত সাংবাদিকতায় কোন প্রভাব পড়বে না। দৃঢ়তা ও একাগ্রতায় কলম সৈনিকদের বাস্তব লেখনি দেশ আজ উন্নত বিশ্বের কাতারে উন্নীত হয়েছে। সরকারের উন্নয়নমূখী কর্মকান্ড ও শেখ হাসিনার রূপকল্প ভিশন টুয়েন্টি টুয়েন্টি আমরা সফল হয়েছি। আমরা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জন করেছি। এবার ভিশন এক চল্লিশ বাস্তবায়নে সরকার কাজ করছেন। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে শেখ হানিার নেতৃত্বে। তাই ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল ১২ অক্টোবর বিকালে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। রাউজান রাবার বাগানস্থ গিরি ছায়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net