ঢাকা   ১১:৪৬:২৪ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কাদিরজঙ্গল ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন মাহাবুবুর রহমান

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনপ্রিয় ব্যক্তি হিসেবে খ্যাত স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক কনক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন সহ ইউনিয়নের সবস্তরের জনগণ।

মনোনয়ন জমা দেয়ার পর মো. মাহাবুবুর রহমান বলেন, ‘আমি সহজ প্রকৃতির মানুষ। মানুষের উপকারে কাজ করার জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জয়লাভ করতে পারলে মানুষের ভালোবাসার প্রতিদান অবশ্যই আমি দেবো।’

ঘোষিত তফসিল অনুযায়ী, জেলার তিনটি উপজেলার মোট ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি