1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে নৌকার মাঝি হতে চান এম বেলাল আজাদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

খুটাখালীতে নৌকার মাঝি হতে চান এম বেলাল আজাদ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল ছাত্রনেতা এম বেলাল আজাদ।

তিনি নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন এবং নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এম বেলাল আজাদ ছোটকাল হতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছেন। তিনি বর্তমানে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি এলাকার সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্বে দিয়েছেন এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন।

তার স্বপ্ন মানুষের সেবা করা। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে তিনি আগামী নির্বাচনে খুটাখালী ইউপির চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যে এলাকায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মানুষের আন্তরিক ভালবাসায় মুগ্ধ হচ্ছেন তিনি।

খুটাখালী ইউপির আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এম বেলাল আজাদ বলেন, আমি খুটাখালী বাসীর পাশে থেকে সেবা করতে চাই। আমি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। খুটাখালীতে আন্দোলন সংগ্রামে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে যে কোন সময় অংশগ্রহণ করেছি।

আপনি এম বেলাল আজাদ দলের প্রতি মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদি? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি মানিই মানুষের কল্যাণে কাজ করা। অসহায় মানুষের পাশে ছুটে চলা। দলের প্রতি আমার আস্থা,বিশ্বাস রয়েছে অতীতেও যেকোন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি অত্যন্ত আশাবাদি তিনি আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে আগামী খুটাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net