1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃমি সপ্তাহে চট্টগ্রামের ২৮ লাখ শিশু-কিশোর খাবে কৃমিনাশক ওষুধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত 

কৃমি সপ্তাহে চট্টগ্রামের ২৮ লাখ শিশু-কিশোর খাবে কৃমিনাশক ওষুধ

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪২৭ বার

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ হিসেবে আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১২ থেকে ১৬ বছর বয়সী শিশু ও কিশোরদের খাওয়ানো হবে এ ওষুধ। শিশুদের কৃমির আক্রমণ থেকে সুরক্ষায় কৃমিনাশক ওষুধ সেবনের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে এক ডোজ করে কৃমিনাশক ওষুধ সেবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সবচেয়ে বেশি কৃমিতে আক্রান্ত হয় পাঁচ থেকে ১৬ বছর বয়সী শিশুরা। এ বয়সে কৃমি নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সমস্যার পাশাপাশি অপুষ্টিতেও ভোগে অনেক শিশু। তাই অবশ্যই বছরে কমপক্ষে দুইবার কৃমির ওষুধ সেবনের পাশাপাশি এ বয়সী শিশুদের হাত ধোঁয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। বিশেষ সুত্রে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগর ও উপজেলায় মিলিয়ে এবার ২৭ লাখ ৭৬ হাজার ৩১৭ জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এরমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় পুরো মহানগরের জন্য ১৪ লাখ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর ১৪টি উপজেলায় ১৩ লাখ ৯৬ হাজার ৩১৭ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য সর্বমোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রাপ্ত তথ্য অনুসারে, উপজেলা পর্যায়ের মধ্যে স›দ্বীপে ৮৬ হাজার, মিরসরাইয়ে ১ লাখ ২৪ হাজার, সীতাকুণ্ডে ৬০ হাজার, ফটিকছড়িতে ১ লাখ ৬৫ হাজার ৭১৭, হাটহাজারীতে ১ লাখ ২ হাজার, রাউজানে ১ লাখ ৫ হাজার, রাঙ্গুনিয়ায় ৮৪ হাজার, বোয়ালখালীতে ৬৬ হাজার, পটিয়ায় ১ লাখ ৫০ হাজার, সাতকানিয়ায় ১ লাখ ২৪ হাজার, লোহাগাড়ায় ৭০ হাজার, চন্দনাইশে ৭২ হাজার, আনোয়ারায় ৭৫ হাজার, বাঁশখালীতে ১ লাখ ১২ হাজার ৬০০ জন। যদিও লক্ষ্যমাত্রার বাইরে সব মিলিয়ে অতিরিক্ত আরও লক্ষাধিক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এদিকে, কৃমি সপ্তাহ এবং ক্ষুদে ডাক্তারদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে বাস্তবায়ন করতে ইতোমধ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিয়ে একটি এডভোকেসি সভা করা হয়েছে। যেখানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রতিটি উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে কৃমি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন করতে প্রতিটি উপজেলাতেই কৃমিনাশক ট্যাবলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net