1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটুয়াখালীতে প্রেমে রাজি না হওয়ায় কলেজ ছাত্রকে অপহরণ করে জোরপূর্ব বিয়ে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে প্রেমে রাজি না হওয়ায় কলেজ ছাত্রকে অপহরণ করে জোরপূর্ব বিয়ে

মাহমুদুল হাসান, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪০০ বার

পটুয়াখালী সরকারী কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র নাজমুল আকন(২৩) কে অপহর করে জোর পূর্বক বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ অক্টোবর নাজমুল বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আমিরুল ইসলাম এর আদালতে (মামলা নং সিআর ১০৪৬/২০২১) মামলা দায়ের করেন। মামলায় ইশরাত জাহান পাখি(২৫) নামে এক নারী সহ আরও অজ্ঞত ৬ থেকে ৭ জনকে আসামী করা হয়েছে। নাজমুল মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে এবং অভিযুক্ত নারী ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর সাকিন এর মোঃ আউয়াল এর মেয়ে।

নাজমুলের আইনজীবী এড. আবদুল্লাহ্ আল নোমান জানান, তার মক্কেল নাজমুল পটুয়াখালী সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত ছাত্র এবং সে সরকারী কলেজের আবাসিক হোস্টেলে থাকেন। আসামী ইশরাত জাহান পাখি দীর্ঘ দিন যাবত নাজমুলকে মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের প্রস্তাব সহ বিয়ের প্রলোভন দেখায়। কিন্তু নাজমুল রাজি না হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে নাজমুলকে চোখ বেধে অপহরন করে ২৮ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে সাত আট জন ব্যক্তি বলপূর্বক তাকে একটি নীল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে। ধারনা করা হচ্ছে এ দিয়ে তারা একটি কাবিন নামা তৈরীর পায়তার করছেন। এ ঘটনায় আমরা দন্ডবিধির ১৪৩/৩৬৫/৩৭৯/৩৮৪/৫০৬ ধারা মোতাবেক আদালতে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।

এদিকে নাজমুলকে অপহরন এবং পরে জোর পূর্বক বিবাহ করার একটি ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে। যা বিশ্লেষন করে দেখা যায়। একটি কক্ষে এক নারী (ইশরাত জাহান পাখি) র বাম পাশে নাজমুল বসে আছেন, পেছন থেকে নাজমুলের মাথার দুইদিক থেকে এক ব্যক্তি ধরে রেখেছে। সেখানে আর কয়েক জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় ওই নারীকে নীল কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে। স্বাক্ষর গ্রহণের পর নাজমুলকে মিস্টি খাইয়ে দিলে নাজমুল তা মুখ থেকে ফেলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নারী ইশরাত জাহান পাখি বলেন, নাজমুলের সাথে তার দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো এবং নাজমুল নিজ ইচ্ছায় বিয়ে করেছেন। এখানে অপহরন কিংবা জোরপূর্বক বিয়ে করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। এ কারনে বর্তমানে তিনি নাজমুলের বাড়িতে অবস্থান করছেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশে মামলা টি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net