1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫৭ বার

‘জেগে ওঠো প্রতিরোধ করো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই শ্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সম্প্রীতি বাংলাদেশ ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এ কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, পালক, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার আহ্বায়ক এম সাইফুল মাবুদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড, কানন দাস, ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, বাংলাদেশ গ্রাম থিয়েটার খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, সাংস্কৃতিক কর্মী রাজু আহম্মেদ মিজানসহ অন্যান্যরা। এসময় বক্তারা, সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। সেই সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net