1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় পত্রিকা বিক্রেতার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় পত্রিকা বিক্রেতার মৃত্যু

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রুহুল আমিন নামের এক পত্রিকা বিক্রেতা কর্মীর মৃত্যু হয়েছে। তার সহকর্মী সুত্রে জানা যায় তিনি বিগত ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রির পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ।

বুধবার (২০ অক্টোবর) ভোর বেলা ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি ।

নিহত রুহুল আমিন টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন ।

নিহতের সহকর্মীরা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছিলেন রুহুল আমিন। প্রতিদিনের মতো আজও ভোরে পল্লীবিদ্যুৎ নিজ বাসা থেকে সাইকেল নিয়ে নবীনগরে যাচ্ছিলেন পত্রিকা বিক্রি করতে। জাতীয় সৃতিসৌধের পূর্বপার্শ্বে জয় রেস্তোরার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুহুল আমিনের। এসময় স্থানীয়রা ঘাতক কার্ভাড ভ্যানটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি এক্সিডেন্টাল ডেথ মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net