1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

মাহমুদুল হাসান, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট হত্যা ধর্ষনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল ১০টায় হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য হয়ে বিক্ষোভ মিছিল করে এবং মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বাঙালী। অসম্প্রদায়িক স্বপ্নে গড়া সোনার বাংলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর ঠাঁই হতে পারেনা। অপরাধ সম্প্রদায়ের ভিত্তিতে হয়না। অপরাধী যেই হোক, দেশীয় আইনে বিচার হবে। কিন্তু বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে মিথ্যা রটনা ও উষ্কানী সৃষ্টি করে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী নিজের কু-মতবাদ চরিতার্থ করেছে। এদের আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার দাবী করছি।
হিন্দু বৌদ্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস, পুজা উৎযাপন কমিটির সভাপতি সনজিৎ সাহা সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সহ সভাপতি সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, সিনিয়র সহসভাপতি ও কাউন্সিলর সংকর পাল, সাংগঠনিক সম্পাদক সংকর বনিক, ইসকন মন্দির বাউফল উপজেলা সাধারণ সম্পাদক মিঠুন বনিক, পুজারি জগবন্ধু দাস ও কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net