https://www.dailyshamolbangla.com/
আগামী ২৮শে নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোনয়ন বোর্ড বসে প্রার্থীদের নাম চুড়ান্ত করেছেন বলে জানিয়েছেন একাধিক সুত্র।
মনোনয়ন বোর্ডের তালিকা ও দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মার্কা নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে মাঝি হলেন যারা- বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (পিরোজপুর ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- নাছির মেম্বার (শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- আহবায়ক কমিটির সদস্য লায়ন বাবুল (বারদী ইউনিয়ন পরিষদ), নতুন মুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন (নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- হুমায়ন মেম্বার (জামপুর ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ (সনমান্দি ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা (সাদিপুর ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান মোশারফ ওমর (কাঁচপুর ইউনিয়ন পরিষদ)।