1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদার জিয়ার সকালে স্থায়ী জামিন, বিকেলে প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল 

খালেদার জিয়ার সকালে স্থায়ী জামিন, বিকেলে প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৫৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
নড়াইলের মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া স্থায়ী জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

অবকাশের পর ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেয়া হয়েছিল।

বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আবদুল মবীনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে স্থায়ী জামিনের রায় দেন।

এ মামলায় গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে দেয়া বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। একই সমাবেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি, যা পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। পরে নড়াইলের চাপাইল গ্রামের বাসিন্দা রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি এ সংক্রান্ত খবর পড়ার পর সংক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net