ঢাকা   ০৪:২১:০৫ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে শিশুদের ইচ্ছে পূরণ

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৭২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে চলমান অক্টোবর সার্ভিস’র আওতায় নগরীর পূর্বমাদার বাড়িস্থ সেবক কলোনীতে ক্লাবের সিগনেচার প্রজেক্ট ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রে হরিজন সম্প্রদায়ের অধ্যয়নরত ৫০জন শিক্ষার্থীদের নিয়ে ‘ইচ্ছে পূরণ’ নামে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামের ফয়েস লেকস্থ চিড়িয়াখানা গেইট সংলগ্ন প্রাঙ্গণে। এইদিন শিশুদের ইচ্ছে পূরণের লক্ষে চিড়িয়াখানা পরিদর্শন, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়। এছাড়া ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রজেক্ট’র আওতায় রোহন দাশের মাসিক চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন এস কে বিশ্বাস, জোন চেয়ারর্পাসন লায়ন হোমায়রা কবির চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন, সেক্রেটারি লায়ন মির্জা মোঃ ইলিয়াস, লায়ন হাবিবুর রহমান, লায়ন জেসমিন আক্তার, লায়ন সিজারুল ইসলাম সিজার। লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লিও মরিয়ম কুরাইশী, ঘাসফুল পরাণ রহমান স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহমুদা আক্তার, শিশু বিকাশ কেন্দ্রের সহায়িকা শিরিন আক্তারসহ লিও ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা প্রদান করেন সেবক কলোনীস্থ উদয়ন যুবসংঘের সভাপতি কার্তিক দাশ ও অভিভাবকবৃন্দ প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি