ঢাকা   ১১:৫৪:৪৯ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আশুলিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৯৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মুন্সি মার্কেটে আলমদিনা সেনেটারী ব্যাবসায়ী রফিকুল ইসলাম হত্যা চেষ্টা মামলার তিন নাম্বার আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। হুমকি দিচ্ছেন রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য।

পুলিশ বলছে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তিন নাম্বার আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

তবে আইনজীবী বলছেন এজাহার ভুক্ত আসামিদের যে ধারায় মামলা নেওয়া প্রয়োজন ছিলো সে ধারায় মামলা নেওয়া হয়নি বিধায় আসামিরা আবারও হত্যা চেষ্টার হুমকি দিয়ে যাচ্ছে । পুলিশ এ মামলায় দীর্ঘ ২১দিন অতিবাহিত হওয়ার পরেও মামলার চার্জশিট দেয়নি যেটি রহস্য জনক।

মামলা সূত্রে জানা গেছে, ৪অক্টোবর রফিকুল ইসলাম প্রতিদিনের নেয় তার আল মদিনা সেনেটারী ব্যাবসা প্রতিস্ঠানে বসে ছিলেন হঠাৎ দুপুর বেলা মার্কেটের সব ব্যাবসায়ী দুপুরের খাবার ও নামাজে যাওয়ার সুযোগে সোহেল রানা গংরা দোকানে ঢুকে মাথায় কোপ দিয়ে ফেলিয়ে ক্যাসে থাকা দু’লাখ বিশ হাজার টাকা লুট করে চলে যায়। পরে আহত রফিকুলকে স্হানীয়রা হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল ও মামলা সুত্রে জানা যায় তার মাথায় এমন পরিমান ধারালো অস্ত্রের কোপে ১১টি শেলাই দিতে হয়েছে।

ঘটনার পরদিন ভিক্টিমের মেয়ে জামাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

মামলার পরের দিন পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার না করে তিনজন আসামী একসঙ্গে থাকার পরেও অদৃশ্য কারন ছাড়াই তিন নাম্বার আসামীকে গ্রেপ্তার করায় এলাকায় চান্চল্যের সৃস্টির অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

ভিক্টিম রফিকুল ইসলাম বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছেন না। পুলিশ প্রধান আসামিকে না ধরায় তারা আমাকে ও আমার পরিবারকে মামলা উঠিয়ে নেয়ার জন্য ভয় দেখাচ্ছে। মামলা উঠিয়ে না নিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন আসামিরা। এ অবস্থায় আমি বাড়ী থেকে বের হতেও ভয় পাচ্ছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর, মো. ইউনুস বলেন, ‘মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে । একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকী আসামিদের ধরতে চেস্টা চলছে। আগামী দু’একদিনের মর্ধ্যে চার্জশিট দিয়ে তবেই তাদের গ্রেপ্তার করা হবে।’

বাদীর আইনজীবী বলেন, ‘মামলা হবার পর পুলিশের প্রথম দায়িত্ব আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা। এর পর পুলিশ মামলার চার্জশিটে উল্লেখ করতে পারবে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বা মিথ্যে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি