1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বইয়ের ঘ্রাণে হারিয়ে যাই স্লোগানে উন্মোচিত হলো ‘চার একটি যৌগিক সংখ্যা’র মোড়ক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

বইয়ের ঘ্রাণে হারিয়ে যাই স্লোগানে উন্মোচিত হলো ‘চার একটি যৌগিক সংখ্যা’র মোড়ক

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৬০০ বার

কবি ও কথাসাহিত্যক রিয়াজ মোরশেদ সায়েমের নতুন রিভেঞ্জ থ্রিলার চার একটি যৌগিক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৭ অক্টোবর বুধবার বন্দর নগরী চট্টগ্রামের মোমিন রোডস্থ অক্ষরবৃত্ত কার্যালয়ে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

আল মাহমুদ গবেষক কবি খোরশেদ মুকুল এর সঞ্চালনায় ও অক্ষরবৃত্ত প্রকাশনের প্রকাশক আনিস সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক তকিব তৌফিক। স্বাগত বক্তব্যে আনিস সুজন বলেন- নবীনদের নিয়ে যে পথচলা শুরু করেছি তারই বহিঃপ্রকাশ চার একটি যৌগিক সংখ্যা। প্রকাশকবান্ধব লেখক এবং বইকেন্দ্রিক পাঠক প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে দারুন ভূমিকা রাখে। আমি চাই চট্টগ্রামে এ অভ্যাসের চর্চা হোক।

অনুষ্ঠানে তকিব তৌফিক বলেন- একটি থ্রিলার তখনই স্বার্থক হয়ে ওঠে যখন পাঠক সেটার রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে পড়তে থাকে। তিনি আরও বলেনÑ একজন কবি যখন কথাসাহিত্যে লিখে তখন সেটা মাস্টারপিস হয়ে ওঠে। আশা করছি রিয়াজ মোরশেদ সায়েমের চার একটি যৌগিক সংখ্যা সুখপাঠ্য হবে এবং টানটান উত্তেজনায় পাঠককে বিমোহিত করে রাখবে।

রিয়াজ মোরশেদ সায়েম বলেন- কবিতা থেকে কথাসাহিত্যের জার্নিটা কষ্টকর হয়েছে ঠিক, কিন্তু পাঠকের ভালোবাসায় ঠিক ততটাই সহজ হয়েছে যতটা পাঠক চার একটি যৌগিক সংখ্যা’র রহস্য সমাধান করবে। আমার বইয়ের প্রকাশক এবং আমার ভালোবাসার পাঠকদেরকে আজকের এই দিনটি উৎসর্গ করলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সুজন আহসান, কবি লামিয়া ফেরদৌসি, কথাসাহিত্যিক রায়হান সোবাহান, লেখক জাওয়াদ উল আলম, কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লব, কবি নজরুল ইসলাম সাকিব, শিশুসাহিত্যিক জয়নাল আবেদীন, কবি শাহীদুল আলম, শিশুসাহিত্যিক শফিকুল আলম সবুজ, সমাজসেবী ও সংগঠক রুবেল মাহমুদ, অভিনেতা মাসউদ আহমেদ, কবি মেজবাহ উদ্দিন রবিন, কবি শামীম হোসেন, কথাসাহিত্যিক শিপন নাথ, সাংবাদিক মিজানুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক সাজেদুল করিম ভূঁইয়া, কথাসাহিত্যিক আজাদ পারভেজ রিংকু, সাদিক আবদুল্লাহ, আদিল রহমান, এ এম তাহের, শান্ত এবং যুবরাজ সোবহান ইমন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net