1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটুরিয়া ফেরী দূর্ঘটনার তৃতীয় দিনেও দৌলতদিয়ায় দীর্ঘযানজট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পাটুরিয়া ফেরী দূর্ঘটনার তৃতীয় দিনেও দৌলতদিয়ায় দীর্ঘযানজট

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৯৬ বার

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ফেরীঘাটো ফেরী আমানত শাহ ফেরীটি দূর্ঘটনার কবলে পড়ায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতিয়া প্রান্তেও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

আজ সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়,দৌলতদিয়া ফেরীঘাটের জিরো কলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকোর দীর্ঘ সারি রয়েছে এবং প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।

এদিকে পূর্বাশা পরিবহনের যাত্রী স্নেহা সাথে কথা বলে জানা যায়, ” প্রায় ৬ ঘন্টা ঘাট এলাকায় এসে বসো আছি, কিন্তু কখন ফেরীতে উঠতে পারব জানি না। এদিকে শুনলাম ঐপাশে নাকি একটি ফেরী উল্টে গেছে।”

কাভার্ড ভ্যান চালক রফিকের জানান,” আমাদের দূর্ভোগ এই ঘাট এলাকায় সবসময়ই বেশি। গত রাত ৪ টার সময় ঘাট এলাকায় এসে এখনো ফেরীতো উঠতে পারি নাই।কখন পারব তাও জানি না। তারপর আবার শুনলাম ঐ পাশের ঘাটে একটি ফেরী উল্টে গেছে। এখন কবে বা কখন যে ফেরীতে উঠত পারব জানা নাই।”

বিআইডাব্লিউটিসি কর্মকর্তা জানান,পাটুরিয়া ফেরী ঘাটের ৫ নং ঘাট কখন সচল হবে তা ঠিক ভাবে বলা যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত এই পাশে যানবাহনের জট থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net