1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২,গুরতর আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২,গুরতর আহত ৩

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত নয়ন সূত্রধর (৪৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে এবং একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি।

৩১ অক্টোবর (রবিবার) দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যাক্ষদর্শী এবং বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর নাহিদ।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার উদ্দেশে যাত্রা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে আরও তিন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net