ঢাকা   ১২:২৬:৪১ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আশুলিয়ার রপ্তানি এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছেন আশুলিয়া থানা পুলিশ। ৪জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন মিনহাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী ফুটপাত ব্যবসায়ী।

শনিবার (০৬ নভেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করলেও বাকী ২জনকে গ্রেপতার করতে পারেনি পুলিশ। তাদেরকেও গ্রেপতারের প্রচেস্টা অব্যাহত রেখেছেন পুলিশ। এর আগে ৪ নভেম্বর সকালে তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাদাবাজীর মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বড় আনুলিয়া গ্রামের বাসিন্দা মৃত শেখ হাকিম উদ্দিনের ছেলে মোঃ তমিজ উদ্দিন। বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি নামাবাজার এলাকায় বসবাস করেন, অপরজন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া গ্রামের নেয়ামুদ্দিনের ছেলে মোঃ দুলাল। তারা দু’জনেই বর্তমানে আশুলিয়ার গাজীরচট এলাকায় বসবাস করেন। অভিযুক্ত মুকুল ও মোফাজ্জল নামে আরও দুইজন পলাতক রয়েছেন।
এজাহার সূত্র ও ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, আমি বাইপাইল মসজিদ এলাকায় ফুটপাতে ব্যবসা করি। বিভিন্ন সময় অভিযুক্তরা আমিসহ অন্যান্য দোকানদারের কাছ থেকে ৭০ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে। অভিযুক্তরা বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর বলিভদ্র এলাকার বিভিন্ন ফুটপাতে চাঁদা তুলে আসছিলো। গড়ে প্রতিজনে দিনে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তুলেন।

সবশেষ গত ৪ নভেম্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাদের ব্যবসা করতে দিবে না বলে জানায় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকি দেয়। পরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পরে আজ সকাল সাড়ে ১১ টার দিকে বাইপাইল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি