1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নবীনগরে আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৮৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ইতি বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক পরীক্ষা সুন্দর ও সুষ্ঠ ভাবে সুশৃংখল পরিবেশে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

এতে বক্তব্য রাখেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মোঃ রফিকুল ইসলাম, ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, শ‍্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ, নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির, লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো অনেকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নিতে সকলের সহযোগিতা কামনা করেন এ সরকারি কর্মকর্তা।

জানা যায়, এবছর ৭ টি এসএসসি , ২টি দাখিল ও ১ টি ভোকেশনালসহ মোট ১০ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনালের কেন্দ্রসচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net