1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ শিক্ষকের পদ শূন্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ শিক্ষকের পদ শূন্য

মোঃ ফজলে মমিন, শ্রীপুর (গাজীপুর) থেকে
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১৪ জন প্রধান শিক্ষক এবং ৭০ জন সহকারী শিক্ষক। দীর্ঘদিনেও এসব পদে শিক্ষক নিয়োগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠ দানের পর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।

সূত্র মতে, উপজেলায় নতুন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যলয়সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৬টি। অধ্যয়নরত আছে ৩৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থী। বিদ্যালয়গুলোয় অনুমোদিত প্রধান শিক্ষকের পদের সংখ্যা ১৬৬টি। সহকারী শিক্ষকের পদের সংখ্যা রয়েছে ৯৫৩টি। ১৪টি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলো হয়ে পড়েছে অভিভাবকহীন। একইসঙ্গে ৭০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন ৮৭৩ জন সহকারী শিক্ষক।
বিভিন্ন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষকরা জানান, প্রতিদিন শিক্ষকরা ৭-৮টি ক্লাস নিয়ে থাকেন। সহকারী শিক্ষক হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। দুটি দায়িত্ব পালন করার কারণে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় পাঠদান।

সূত্র মতে, জেলায় নিয়োগ না পাওয়া দুই শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক রয়েছেন। শূন্যপদে এসব শিক্ষক থেকে নিয়োগ দেওয়া হলে শিক্ষক সংকট কমে যাবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়টি মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net