1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬৭ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

৬৭ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার

চট্টগ্রামের হাফেজ বজলুর রহমান সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ায় রাউজান-রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হলো।
রাউজান উপজেলা সদরের রাউজান জলিল নগর বাস ষ্টেশন থেকে ১৫ কিলোমিটার দৈঘ হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে প্রতিদিন রাউজান- রাঙ্গুনিয়া, বোয়ালখালী উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় হাফেজ বজলুর রহমান সড়কটি ৩৫ ফুট প্রশস্ত করে পুরাতণ জরার্জিন কালভার্ট ব্রীজ ভেঙ্গে নতুন কালভার্ট ও ব্রীজ নির্মাণসহ সড়কের নির্মাণ কাজ করার টেন্ডার নেয় ঠিকাদারী প্রতিষ্টান সাইফ পাওয়ার টেক। ৬৭ কোটি টাকা ব্যায়ে গত তিন বৎসর পুর্বে সড়কটির নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্টান। সড়ক ও জনপথ বিভাগের আওতাধিন হাফেজ বজলুর রহমান সড়কের নির্মাণ কাজ শেষ করেন ঠিকাদারী প্রতিষ্টান।১০নভেম্বর বুধবার সকালে নব নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন করেন সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্ধোধন করেন তিনি। এই উপলক্ষে পাহাড়তলী চৌমুহনী বাজারে সড়কের উদ্বোধন ফলক উম্মোচন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন সহ রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net