1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ড্রামট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

শ্রীপুরে ড্রামট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ৪

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩২৪ বার

গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেকাসহরা এলাকায় তেলিহাটী ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। সিএনজির যাত্রী নিহত মরম আলী (৬৫) বরমী পাইটাল বাড়ির মৃত পিছোন আলীর সন্তান।
স্থানীয়রা জানান দুপুর আনুমানিক আড়াইটার দিকে মাওনাগামী সিএনজির সাথে বরমী গামী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরম আলী নিহত ও সিএনজি ড্রাইভারসহ অন্য ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রামট্রাকের ড্রাইভার আশরাফুলকে আটক করে মারধর করার পর পুলিশ আসার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সালাউদ্দিন রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net