1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব ডায়াবেটিস দিবসে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস চিকিৎসা সেবা চালু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বিশ্ব ডায়াবেটিস দিবসে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস চিকিৎসা সেবা চালু

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ বার

সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যাবে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা বিশ্ব ডায়েবেটিস দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সেখানে সাধারণ মানুষকে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করছে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস ও হরমোন রোগ বিভাগ।

রোববার (১৪ নভেম্বর) আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এ আয়োজন করে।

বিশ্ব ডায়াবেটিস দিবসের অংশ হিসেবে কর্তৃপক্ষ বলেন, ‘ডায়েবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষার সেবা দিতে একটি পদযাত্রা করা হয়। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বাস্থ্য সেবা বুথের মাধ্যমে সামাজিক নিরাপত্তা রেখে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন ও নার্সের সহায়তায় রোগিদের ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন বলেন, বর্তমানে বিশ্বে সবোর্চ্চ যে কয়টি ডায়াবেটিস আক্রান্ত দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ ১০ম অবস্থানে। প্রায় প্রতেকের ঘরেই ডায়াবেটিস আক্রান্ত রয়েছে। অনেকেই জানেই না তাদের ডায়েবেটিস রয়েছে।

দৈনন্দিন খাদ্যভ্যাস পরিবর্তনের কারণেই ডায়েবেটিস হয়। আমাদের ডায়াবেটিস রোগীদের যত্ন নিবো। ডায়েবেটিস রোগ নির্ণয় করবো ও যাদের ডায়েবেটিস চিহ্নিত হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা: দবির উদ্দিন আহমেদ বলেন, আজ ডায়েবেটিস দিবসে আমাদের এ আয়োজনের একটাই লক্ষ্য সাবাই যেনো ডায়েবেটিস রোগ মুক্ত থাকে।
আমাদের এই প্রতিষ্ঠানটি দাতা সংস্থার মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শিল্পাঞ্চলে। সারাদিন ব্যাপী ডায়েবেটিস বিশেষজ্ঞ দিয়ে আমাদের এখানে বিনামূল্যে ডায়েবেটিস রোগ নির্ণয় করা হচ্ছে এবং রোগিদের জন্য চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

পদযাত্রায় ছিলেন- নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডিরেক্টর অপারেশন ও ডেপুটি ম্যানেজার হসপিটাল অপারেশন হারুনুর রশিদসহ স্বাস্থ্য কেন্দ্রের কমকর্তা ও কর্মচারী প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net