1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নরসিংদী জেলা বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নরসিংদী জেলা বিএনপি

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার

জ্বালানি তেল, গ্যাসসহ প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্ব গতিতে সাধারণ মানুষের গণ সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয় হতে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়, ভেলানগর বাসস্ট্যান্ড, বাজারসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইক বাচ্চু, শহর বিএনপির, সদর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সজল ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খায়রুল কবির খোকন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের কথা ছড়ালেও উন্নয়নের নামে শুধু করে গেছে দ্রব্যমূল্যে বৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এতোটাই বৃদ্ধি পেয়েছে যা আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নয় জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় পরিবহন ভাড়া বৃদ্ধি করতে সরকার বাধ্য হয়। যা গন দুর্ভোগের কারণ বলে মনে করছে দেশের সাধারণ মানুষ।

বিএনপির সাধারণ মানুষের দল তাই দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net