1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শঙ্করমঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

সীতাকুণ্ডে শঙ্করমঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন

অশোক দাশ, সীতাকুণ্ড।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শঙ্করমঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২১ ইংরেজি মঙ্গলবার বিকাল ৪টায় ধর্মীয় আবহে জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ ও শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ ও অখন্ড প্রদীপ প্রজ্জ্বলন করেন আমেরিকার কলরেডো নিবাসী শ্রীমৎ পরমানন্দ সরস্বতী।
বিকেল সাড়ে ৪টায় শতবর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক লায়ন অদুল চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার শীল, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, মঠের মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অজিত কুমার শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, প্রবাসী সনজিত কুমার শীল, প্রবাসী প্রসনজিত শীল প্রমূখ।
সভায় অতিথিবৃন্দরা বলেন, এদেশে সকল ধর্মাবলম্বীরা সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করে আসছে। এটি সহ্য করতে না পেরে একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মের দোহায় দিয়ে অপকর্মে লিপ্ত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠান উপলক্ষে সকাল সীতাকুণ্ডে শঙ্করমঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮
দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন গুরু পূজা, অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞসীতাকুণ্ডে শঙ্করমঠের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮
দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডী ও বেদপাঠ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net