1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে তরুন প্রজন্মের ব্লাড ডোনেশন ক্লাবের টি-শার্ট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে তরুন প্রজন্মের ব্লাড ডোনেশন ক্লাবের টি-শার্ট বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “তরুন প্রজন্ম ব্লাড ডোনেশন ক্লাব” এর উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে সংগঠনের লোগো ও স্লোগান সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দীন। সংগঠনের সভাপতি মো. মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, সাংবাদিক মো. মনোয়ার হোসেন, মুহা. ফখরুদ্দীন ইমন, রামচন্দ্রপুর (কেন্ডা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মমিন, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট ফজলুল কাদের ফয়সাল প্রমুখ। সংগঠনের সদস্য মো. আব্দুর রহমান মজুমদার ও সৈকত হোসেন সজীবের যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ্ আল মাহরুফ, সাধারণ সম্পাদক মো. রমজান, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল হোসেন জয়, রক্তসেবা বিষয়ক সম্পাদক মো. মহসিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, সংগঠনের সদস্য আহমেদ সুমন, আদনান আহমেদ শাকিল, মো. হাবিবুর রহমান, ইসমাঈল হোসেন, মো. নাজিম উদ্দীন, কাজী সোহাগ, মো. রায়হান উদ্দীন, মো. সাঈফ উদ্দীন, মো. নবী প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কবল থেকে মুক্তির প্রত্যাশায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net