1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবি’র কাজে বাধা দেয়ায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় বিজিবি’র কাজে বাধা দেয়ায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১

(১৪তম পর্ব)

লাভলু শেখ হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫৩৮ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় বহুল আলোচিত দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ ও পাসপোর্ট আইনে মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মোমেন। এ ঘটনায় সোহরাব আলী (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। রোববার ২১ নভেম্বর ২০২১ইং তারিখ দুপুর ১২ টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক জানান, গত শুক্রবার হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকায় হাবিলদার আনোয়ারসহ দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীর মাঝে পাসপোর্ট থাকা না থাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারী হয়। এসময় বিজিবির হাবিলদার আনোয়ার সহ কয়েকজন বিজিবি সদস্য লাঞ্চিত হয়েছে। ফলে বিজিবি’র হাবিলদার আব্দুল মোমেন বাদী হয়ে গত ২০/১১/২১ইং তারিখ সরকারী কাজে বাধা ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন। এদের মধ্যে আমঝোল এলাকার মৃত্যু. ওমর আলীর ছেলে সোহরাব আলীকে গ্রেফতার করা হয়। ওই মামলার আসামীরা হলো: (১) সোহরাব (৩০), ওমর আলী (৩০), মোতালেব হোসেন (২৫), জোবেদ আলী (৩২), খায়রুল ইসলাম (২৭) এনামুল হক কাল্টু (৩২), লিটন মিয়া (৩০), মশিউর (২৮) ও রবিউল ইসলাম ময়না (৩৫) সহ অজ্ঞাত নামা ৩০ থেকে ৩৫ জনকে আসামী করা হয়েছে। ওসি জানান, সকল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত মাদকদ্রব পাচারের নিরাপদ রুট ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দইখাওয়া সীমান্ত দিয়ে প্রতিরাতে হুন্ডী মাইদুল ইসলাম গং এর নেতৃত্বে ভারতীয় গরু ও ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা ও হিরোইন ছাড়াও অস্ত্র পাচার করে এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। তাদের চোরাকারবারীর বিষয় নিয়ে দইখাওয়া এলাকার একটি সচেতন মহল স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করার পর বিভিন্ন দপ্তর থেকে একাধিক তদন্ত চলমান রয়েছে বলে সূত্রমতে জানা গেছে। প্রতিরাতে ওইসব চোরাকারবারী কাজে লক্ষ টাকা কমিশনের বিনিময়ে স্থানীয় দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদ ও হাবিলদার আনোয়ার নীরব থেকে পাচার কাজে সহযোগিতা করায় বর্তমানে ওই সীমান্তে সাধারণ জনগণ ও বিজিবির মাঝে প্রায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবী চোরাচালান বন্ধ হলে এ সীমান্তে কোন প্রকার জটিলতা যেমন সৃষ্টিও হবে না এবং প্রতিদিন গরু পাচারের সময় পায়ে পদদলিত হয়ে কৃষকের ফসলও ক্ষতি সাধিত হবে না। ওই এলাকার কৃষকদের দাবী হুন্ডী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি, আমিনুর রহমান ও ছাদিকুল ইসলামকে তদন্ত পূর্বক গ্রেফতারের দাবী জানিয়েছেন। উল্লেখ্য, অতি অল্প সময়ে ওই ৪জন হুন্ডী ও মাদকদ্রব্য সিন্ডিকেটের হোতারা কোটি কোটি টাকার মালিক বনে গেছে। যা দুদুকের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বহুল আলোচিত হুন্ডী মাইদুল ইসলাম দইখাওয়া বাজারে মূল্যবান ৩০ শতক জমির ওপর ৪০ রুম বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ কাজ এগিয়ে চলছে। যার জমির মূল্যসহ প্রায় ৩ কোটি টাকা। এলাকাবাসীর প্রশ্ন এত টাকার আয়ের উৎস্য কোথায় ? খতিয়ে দেখার দাবী এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net