ঢাকা   ০৫:১২:৩৯ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

শিলকূপ ইউনিয়নে মাতৃত্বকালীন উপকারভোগীদের প্রশিক্ষণ সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাঁশখালী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচী’র আওতায় উপকারভোগীদের সচেতন মূলক প্রশিক্ষণ ইউনিয়ন পর্যায়ে শিলকূপে সম্পন্ন হয়েছে।

শিলকূপ ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (২২ নভেম্বর) সকালে এ প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মসূচীতে শিলকূপ ইউনিয়নের মাতৃত্বকালীন উপকারভোগী অর্ধশতাধিক নারী অংশগ্রণ করেন।

চট্টগ্রামস্থ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ছিলেন শিলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন। উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নারী উন্নয়নকর্মী ও বাঁশখালী উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক রয়ন জান্নাত। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রহিম উল্লাহ, ইউপি সদস্য রাবেয়া বেগম।

এ সময় মাতৃত্বকালীন উপকারভোগীদের মা ও শিশু বিষয়ক নানা সচেতনতামূলক বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি