1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ৬ ইউপিতে নৌকা পেলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

লোহাগাড়ায় ৬ ইউপিতে নৌকা পেলেন যারা

আবদুল করিম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩০২ বার

লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা- ১নং বড়হাতিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, ৯ নং চুনিত ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, ৭ নং পুটিবিলা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চরম্বা ইউনিয়নে মোহাম্মদ শফিকুর রহমান, পদুয়া ইউনিয়নে মোহাম্মদ হারুনর রশিদ, কলাউজান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

জানা গেছে, উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান আলোচনা সাপেক্ষে ওই ৬টি ইউপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড উপজেলার ৬টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net