1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতি দিয়ে চাঁদা আদায়, ব্যবসায়ী ও পথচারীরা অতিষ্ঠ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করেছে সাংবাদিক পুত্র সাফওয়ান হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা

হাতি দিয়ে চাঁদা আদায়, ব্যবসায়ী ও পথচারীরা অতিষ্ঠ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার

কুমিল্লা তিতাস উপজেলায় হাতি দিয়ে সকাল-সন্ধ্যা চাঁদা তোলা হচ্ছে। হাতির মাহুত সেলামির নামে দুই তিনদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কে যানবাহন আটকিয়ে চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

হাতির মাহুত সোহেল বলেন, ‘চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইতে চাইতে নিজ বাড়ি নরসিংদী থেকে হাতি নিয়ে তিতাস-হোমনা পর্যন্ত এসেছি।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার বাতাকান্দি, মাছিমপুর ও আসমানিয়া বাজার এবং গত বুধবার (২৪ নভেম্বর) কড়িকান্দি বাজার এলাকায় দুটি হাতিকে চাঁদা তুলতে দেখা যায়।

মাছিমপুর বাজারের ফল ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘সকালে দোকান খুলে বসছি বেচাকিনাও করি নাই, এমন সময় হাতি নিয়া হাজির দোকানের সামনে।টাকা নেই বলার পরও হাতি যাচ্ছে না। শুঁড় দিয়ে আমার গায়ে পানি দিচ্ছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net