1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

শ্রীপুরে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার

গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিচ ইয়াবাসহ কামাল উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ফদুয়া এলাকার মৃত জামান উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর ) সন্ধ্যা পাঁচটার দিকে পৌর এলাকার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কলাবাগান নামক স্থান থেকে তাকে আটক করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুরের কলাবাগান এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই মাদক কারবারি। তবে তাকে আটক করতে সমর্থ হয় পুলিশ। পরে তার কাছ থাকা প্লাস্টিকের কাগজে মোড়ানো কাপড়ের ব্যাগ থেকে ২ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তি চট্টগ্রাম থেকে মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো বলে প্রাথমিক ভাবে পুলিশের কাছে স্বীকার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেলোয়ার হোসেন ও এএআই ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net