1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেশ কয়েকটি সহিংসতায় শেষ হলো ইউপি নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

বেশ কয়েকটি সহিংসতায় শেষ হলো ইউপি নির্বাচন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০৪ বার

নরসিংদীতে ইউপি নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক জন গুলিবিদ্ধসহ অন্তর্ত দশ পনের জন আহত হয়েছেন। কেন্দ্র দখলের কারণে কালাই গোবিন্দপুর কেন্দ্রে ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।
রোববার (২৮ নভেম্বর) জেলার চরাঞ্চল করিমপুর, নজরপুরের দিলারপুর, কালাই গোবিন্দপুর, শীলমান্দি ও আমদিয়ায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
জেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় নজরপুর ইউনিয়নের দিলাপুর কেন্দ্রে জালভোট দেয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ভোট গ্রহণ স্থগিত করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
অন্যদিকে দুপুর ১টার দিকে করিমপুর ১নং কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় নৌকার সমর্থকরা বাধা দিতে গেলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ দশ পনেরজন লোক আহত হয়। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়।
অন্যদিকে দুর্গম চরাঞ্চল কালাই গোবিন্দপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কেন্দ্র দখল করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া আমদিয়া,শীলমান্দি ও চিনিশপুরে কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়
এদিকে জালভোট, কেন্দ্র দখল ও হত্যার হুমকির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী কিবরিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net