1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারের দাবী শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারের দাবী শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) থেকে৷ ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪১১ বার

শ্রীপুরে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবিতে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ডেন থ্রেড লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (২৯নভেম্বর) সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, গত ২৩ নভেম্বর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কারখানার গুদামে ডাকাতির ঘটনা ঘটে। এসময় কারখানার পণ্য উৎপাদনের কাঁচামালসহ ২০০ মেশিনপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মালিকপক্ষ বিষয়টি শ্রমিকদের জানায়। কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লুষ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। একসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েককিলোমিটার যানজট ছাড়িয়ে যায়, এসময় প্রায় আধঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এবিষয়ের কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। প্রায় ৩০মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net