ঢাকা   ০৬:০৭:২১ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

চৌদ্দগ্রামের শ্রীপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: মাহবুবুল হক। প্রধান বক্তা ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আহসান হাবীব।

শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবাদ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সেলিম মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আলী আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা মো: শহীদুল ইসলাম।

এ সময় উপজেলা ও শ্রীপুর ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি