1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে’ ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

‘প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে’ ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৯৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোভিড-১৯ এর কারণে প্রয়োজনে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সম-সাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। করোনাভাইরাসের কারণে প্রয়োজন হলে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের আমরা ব্যবস্থা নেব।

অন্যান্য দেশের মতো বাংলাদেশে যদি ‘শাটডাউন’ করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন হলে ‘শাটডাউন’ করা হবে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় তা করা হবে, আমরা করবো। প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা ‘শাটডাউন’ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসাবে মঙ্গলবার (১৭ মার্চ) প্রমাণ করেছি ভয়ঙ্কর করোনার যে শক্তি তারচেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।

রাজনৈতিক সভা-সমাবেশ করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সভা সমাবেশে যাব না। সেজন্য বঙ্গবন্ধুর উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করেছি। টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নামার কথা, সেখানে মানুষের উপস্থিতি সীমিত করেছি।

বিশ্বব্যাপী করোনার যে আতঙ্ক তা সতর্কতার সঙ্গে মোকাবেলা করব।

তিনি বলেন, করোনাভাইরাস আমাদের সকলের অভিন্ন শত্রু। রাজনৈতিক যে চিন্তা চেতনা সব কিছুর ঊর্ধ্বে এখন লক্ষ্য করোনা মোকাবেলা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা মোকাবেলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কিটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। সবার অভিন্ন শত্রু হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করব।

এ সময় রাজনীতি না করে করোনা মোকাবেলায় এগিয়ে আসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল মঙ্গলবার (১৭ মার্চ) যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটাই ছিল টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট তিনবার এটি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, টেস্টের ওপর গুরুত্ব দেয়া উচিত, আমরাও সেটি অনুসরণ করে এগিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net