1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকার করোনা ভাইরাসকে হালকা ভাবে নিয়েছে, আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে : ব্যারিস্টার তাসমিয়া প্রধান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সরকার করোনা ভাইরাসকে হালকা ভাবে নিয়েছে, আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে : ব্যারিস্টার তাসমিয়া প্রধান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৪৭ বার

আবদুল্লাহ মজুমদার :
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান আজ এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস এর চিকিৎসা, বিজ্ঞানী কিংবা চিকিৎসকদের হাতে এখনো নাই। তাই বিশ্বের উন্নত দেশসমূহ উন্নত চিকিৎসা ব্যবস্থা হাতে নিয়ে যেখানে নিজেদের দেশ শাট ডাউন করে দিচ্ছে আমরা সেখানে আনন্দ উৎসবে লিপ্ত। বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু এরকম আতঙ্ক জনক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নামে গনজমায়েত কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যে উৎসব করে দেশের সাধারণ মানুষের গনজমায়েত করা হল তা বঙ্গবন্ধু বেঁচে থাকলে কোন দিন হতে দিতেননা। সারা দেশে হাজার হাজার সাস্পেক্টেড কেস আছে যাদের পরীক্ষা করে দেখা খুব জরুরী দরকার। সরকারের হাতে পরীক্ষা করার পর্যাপ্ত কিট নাই, হটলাইনে ফোন করে মানুষ লাইন পাচ্ছেনা, এক আইইডিসিআর এ সারা দেশের মানুষ কি করে পৌঁছাবে? পুরো বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত ছিল, আমরা তখন আয়োজন করছিলাম জন্মশতবার্ষিকী। আতশবাজি যেন আগরবাতিতে রূপান্তরিত না হয় আমি সেই প্রার্থনা করি। সরকার করোনা ভাইরাসকে হালকা ভাবে নিয়েছে, তাই আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে। আগামী কিছু দিন আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে, জরুরি প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হওয়া যাবেনা, গনজমায়েত করা যাবেনা।

অন্যদিকে এক বিবৃতিতে জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানিয়েছেন, জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন দিনাজপুরে। করোনা ভাইরাসের কারনে এবং প্রতিরোধে, ২৩ মার্চ যুব জাগপা’র “পতাকা উত্তোলন দিবস” এর আলোচনা সভা এবং ২৭ মার্চ জাগপা’র “স্বাধীনতা দিবস” এর আলোচনা সভা স্থগিত করা হয়েছে। ২৬ মার্চ জাগপা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে তবে অন্যান্য বছরের মত দলবল নিয়ে গনজমায়েত করে নয়, বরং সংক্ষিপ্ত আকারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net