1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রভাবে চাল-পেঁয়াজের মূল্য বৃদ্ধি শরণখোলায় তিন ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

করোনার প্রভাবে চাল-পেঁয়াজের মূল্য বৃদ্ধি শরণখোলায় তিন ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৫১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনার অজুহাতে চাল ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের কাছ থেকে পঁাচ হাজার করে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন শুক্রবার দুপুরে রায়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং এ বিষয়ে সচেতনা সৃষ্টির জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে রায়েন্দা বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন ইউএও।
ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট তৈরী করে চাল ও পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রির করার অপরাধে রায়েন্দা বাজারের ব্যবসায়ী আ. হালিম হাওলাদার, খলিল গাজী এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে আ. রাজ্জাকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net