1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এবার আনারস মার্কার জয়ধ্বনি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এবার আনারস মার্কার জয়ধ্বনি

শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৫২৫ বার

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলা দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নটি জেলার একেবারে পূর্ব সীমান্তে মেঘনা নদীর পাড়ে অবস্থিত। এই উপজেলায় চতুর্থ ধাপে মোট ১২ টি ইউনিয়নে একসঙ্গে আগাামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি:আনসার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুই প্রার্থী আপ দুই ভাই শাহজালাল মাল ও মিন্টু মাল। আলহাজ্ব আবদুল ছমিদ মাঝির সাথে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে লড়ছে শাহজালাল মাল মোটরসাইকেল মার্কা নিয়ে আর মিন্টু মাল হচ্চে শাহজালাল মালের পক্ষ নিয়ে কাজ করছে। নির্বাচনে দুই প্রার্থী হলে অতিরিক্ত সুবিধা নিবে এই আশায় শাহজালাল মাল তার ভাই মিন্টু মাল কে প্রার্থী হিসাবে দাড় করিয়ে রাখছে। একই পরিবারের একাদিক এজেন্ট দিলে কেন্দ্র প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। কেন্দ্রে নিজেদের লোকজন বেশী থাকলে বাড়তি সুবিধা নেয়ার জন্য মিন্টু মাল কে শাহজালাল মাল এই ফন্দি আাঁটেন।
তবে শরীয়তপুর জেলায় তৃতীয় ধাপের নির্বাচন যেহেতু সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে সে দিক বিবেচনা করলে ডেমি প্রার্থী থাকলেও বাড়তি সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই।
আনসার মার্কার প্রার্থী আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি এর আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি অত্যন্ত শান্ত ভদ্র সাধারণ মানুষের পছন্দের মানুষ। পক্ষান্তরে শাহজালাল মাল ও মিন্টু মালের এলাকায় দূর্ণাম রয়েছে। তারা দুই ভাই মিলেমিশে দক্ষিন তারাবুনিয়া ইউনিনকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখছে। মিন্টু মাল কে দিয়ে চেয়ারম্যান শাহজালাল মাল যত প্রকার চাঁদাবাজি, জমিদখন,এলকার দেনদরবারে ঘুষ লেনদেন করিয়ে থাকেন। শাহজালাল মাল নিজেও উগ্রমেজাজী লোক হিসাবে এলাকায় পরিচিত লাভ করে। তিনি অনেক বয়স্কদের পরিষদে ধরে এনে নিজের হাতে মারধর করার ঘটনাও ঘটিয়েছে। জমি সংক্রান্ত ঝামেলা হলে মিন্টু মাল আগেই বিচারের নামে টাকা দাবি করেন। সব দিক বিবেচনা করলে তারা দুই ভাই দক্ষিন তারাবুনিয়ার আতঙ্ক। তাই সাধারণ মানুষ এবার ভোটের মাধ্যমে তাদেরকে বিদায় ঘন্টা বাজবে বলে জানিয়েন।
সাধারণ মানুষের মানুষের সাথে কথা বলে জানাতে পরি সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট দিতে পারলে তারা তাদের পছন্দের প্রার্থী আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি কে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
আলহাজ্ব আবদুল ছমিদ মাঝির সাথে আলাপ করে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ ভোট হলে জনগনের ভোটেই আমি চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net