1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর শিলকুপে হযরত মোশাররফ আলী (রহ:) দাখিল মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাঁশখালীর শিলকুপে হযরত মোশাররফ আলী (রহ:) দাখিল মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে হযরত মোশাররফ আলী (রহ:) ট্রাস্টের অন্যতম প্রজেক্ট ‘হযরত মোশাররফ আলী (রহ) দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা, ইসলামিক পাঠাগার এবং দাতব্য চিকিৎসালয় এর ভিত্তিপ্রস্তর গতকাল শুক্রবার বিকেলে স্থাপন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলকুপ ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ট্রাস্টের সার্বিক তত্বাবদায়ক ও পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ. এইচ. এম বদিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী কাজী নুর মোহাম্মদ, আলহাজ্ব শফি আলম কোম্পানী, মাস্টার ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য রাশেদ নুরী, হযরত মোশাররফ অালী (রহ:) ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মো. আব্দুর রহিম, মাও. রেজাউল করিম, রিয়াজুল হক।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদিউল অালম বলেন, ‘শিলকূপ ইউনিয়নের মতো গুরুত্বপূর্ন জনপদে একটি দাখিল মাদরাসা অতীব জরুরী ছিল। এ এলাকার শিক্ষার্থীদের কয়েকক্রোশ পথ হেঁটে শিক্ষাগ্রহণের জন্য যাতায়ত করতে হয়। শিক্ষার আলো ছড়াতে একটি মাদরাসার প্রয়োজনীয়তা থেকেই হযরত মোশাররফ আলী (রহ:) ট্রাস্টের উদ্যোগে একটি দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা, পাঠাগার ও দাতব্য চিকিৎসালয় হতে যাচ্ছে। খুব শিগ্রই মাদরাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এতে শিলকূপে মাদরাসার শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এলাকার সর্বস্তরের সার্বিক সহযোগীতায় একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ট্রাস্টের সার্বিক পরিচালনায় আগামী ২০২২ সালের জানুয়ারির প্রথম দিক থেকেই হেফজ ও এতিমখানার কার্যক্রম পুরোদমে শুরু হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মু. আবুল কাশেম, বিজিবি দিদারুল আলম, নিউ স্যাফরানের স্বত্বাধিকারী আবু তাহের, শামশুল আলম, পেচু মিয়া, উকিল আহমদ, কামাল উদ্দিন, মুফিজুর রহমান, নুর হোছেন, আবুল কালাম, মু. আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net