1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ৭ জানুয়ারী : সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ৭ জানুয়ারী : সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার

আসন্ন ৭ জানুয়ারী জুমাবার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, প্রকাশ- হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য্য আছে। এরই প্রস্তুতি স্বরুপ এলাকাবাসী ও মাদরাসার শুভাকাঙ্খিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামেয়ার পরিচালক- আল্লামা ইয়াহইয়া দা.ব. এর সভাপতিত্বে দারুল হাদীসের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত পরামর্শ সভায় শায়খুল হাদিস আল্লামা শেখ আহমাদ, মুফতি জসিমুদ্দীন, মাওলানা কবির আহমদ, মাও. উমর মেখলী, মাও. আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আহমাদ দিদার কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতি হুমায়ুন কবির, মাও. গোলাম কিবরিয়া, মাওলানা শোয়াইব আলমপুরী, মুফতি হাসান এবং অন্য শিক্ষকগণ সকলেই উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর মধ্যে আলী আজম চেয়ারম্যান, মাওলানা নুরুল হক, নূর মোহাম্মদ, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নওয়ারী এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা হতে আগত অতিথিরা স্বপ্রনোদিত হয়ে মাহফিলের আয়োজনে বিভিন্ন প্রকার সহায়তা করবেন’ বলে প্রতিশ্রুতি দেন।

সভা শেষে আলোচনায় মুহতামিম মাওলানা ইয়াহইয়া বলেন- এই দ্বীনি এদারা আপনাদেরই, জাতী/কওমের দোয়া ও দয়ায় এসব পরিচালিত হচ্ছে এবং উম্মাহর এক বিশাল খেদমত আঞ্জাম দিচ্ছে।
বরাবরের মতোই এই মাহফিলে আপনারা মুহিব্বিন, দেশ-বিদেশে অবস্থানরত মুয়াল্লেকিনদের সুদৃষ্টি কামনা করছি।’
তিনি মরহুম আল্লামা শাহ্ আহমদ শফি রহ., মুফতী আব্দুচ্ছালাম রহ. এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. শূরা সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী সহ মৃত অন্য আকাবেরগণের জন্য বিশেষ মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net