1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীশংকৈলের ধর্মগড়ের বেইলি ব্রিজের বেহাল দশা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান 

রানীশংকৈলের ধর্মগড়ের বেইলি ব্রিজের বেহাল দশা

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৮ বার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের প্রধান প্রবেশদ্বারের বেইলি সেতুটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। তিন দশক আগে নির্মিত সেতুটিতে ভারি ভারি মালবাহি যানবাহন চলাচল করায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর বারবার সংস্কারকারের দাবী করলেও কোন সমাধান আসছে না।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগ থেকে সাত টনের অধিক যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কিন্তু এই নির্দেশ অমান্য করেই চলছে বিশ থেকে ত্রিশ টনের ভারি ভারি যানবাহন।
পাশেই দাঁড়িয়ে থাকে সাহেব আলী বলেন, কালের বিবর্তনে ব্রিজটির পাটাতনে ফাটল দেখা দিয়েছে। পথচারি ও গবাদিপশুর পা প্রায় আটকে যায়।এলাকার ব্যবসায়ীরা জানান, এই এলাকাটি কৃষি প্রধান নির্ভর। বিশেষ করে আলু ও ভুট্টার সময় ভারী ভারী ট্রাক পার করতে হয়। অন্য কোন পথ না থাকায় এই ব্রিজটি দিয়েই পার করতে হয়। এই অবস্থায় অনেকটা বাধ্য হয়েই চলাচল করছে।
একটি ভারি ট্রাক পার হওয়ার সময় চালকের সাথে কথা হলে তিনি জানান, আমরা ঝুকি নিয়েই ব্রিজটি পার হচ্ছি। এ ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই।

কাউন্সিল বাজারের আড়তদার আশরাফুল হক বলেন, ব্রিজটির কারনে আমাদের ব্যবসা চালাতে সমস্যা হচ্ছে। ব্রিজটির কারনে ট্রাক সহজে আসতে চায় না। অনেক সময় অধিক ভাড়ায় ট্রাক আনতে হয়। ব্রিজটি যদি নতুন করে নির্মান করা হয় তা হলে আমাদের ব্যবসা আরো প্রসার ঘটবে। আমি সরকারের কাছে ব্রিজটি নতুন করার করার দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net