1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুতা পায়ে শহীদ মিনারে মেম্বার প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

জুতা পায়ে শহীদ মিনারে মেম্বার প্রার্থী

লোহাগাড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ বার

জুতা পায়ে শহীদ মিনারে বসে মুচকি হাসি হাসছেন লোহাগাড়ায় এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। ওই প্রার্থীর নাম মুহাম্মদ আহসান উল্লাহ দেওয়ান (বি.এ)। তিনি বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন ও একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা। ভোট যুদ্ধে ৮ জন প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়ে সবার নিচে তিনি।

স্থানীয় সুত্র জানা, গত রোববার নির্বাচন চলাকালীন কোন এক সময়ে এমন কান্ড ঘটায় তিনি। এলাকার শিক্ষিত লোকজনের নজরে আসলে ছবি ধারণ করে তাঁরা।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছবিটি ফেইসবুকে ভাইরাল হয়। যা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। তার এমন কান্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামেদ হোসেন মেহেদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করে আহসান উল্লাহ দেওয়ান এর শাস্তি দাবি করেন।

এর পরপরই মুহাম্মদ আহসান উল্লাহ দেওয়ান (বি.এ) নিজের ফেইসবুক একাউন্টে এক পোস্টে লিখলেন, শহিদ মিনার পবিত্র স্থান। আমাদের শ্রদ্ধার জায়গা। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজ করতে পারিনা। ছবি এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net