1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ধর্মপাশায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৬২ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী আনন্দ মোহন তালুকদার, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং প্রমুখ।

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, মাধ্যমিক পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং প্রাথমিক পর্যায়ের ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা মূল্যমানের এসব চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net