ঢাকা   ০৩:১২:৪৬ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

শ্রীপুরে ড্রামট্রাক চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রামট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক পথচারী নারী নিহত হয়েছেন।
রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ড্রামট্রাক ওই পথচারী নারীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে ওই পথচারী নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে ড্রামট্রাক এবং ঘাতক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি