ঢাকা   ০৭:২৮:১২ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

খুটাখালী প্রবাসী ক্লাবের আনন্দমূখর পরিবেশে অফিস উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৪২৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের তরুণ যুবক এবং প্রবাসী শিক্ষানুরাগী , দানশীল ব্যক্তিদের সহযোগিতায় খুটাখালী প্রবাসী ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

উপজেলার প্রাকৃতিক সুন্দর্য্যরে অপরূপ বৃহত্তর খুটাখালী গ্রামের প্রবাসী ও প্রবাসী ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী, সাধারন সম্পাদক মফিজুর রহমান, ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ নুরুল হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, আবদু রশিদের সার্বিক সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে ফিতা কাটার মধ্য দিয়ে ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকেলে খুটাখালী বাজারস্থ মৌলভী মমতাজ মার্কেটের তৃতীয় তলায় ক্লাবের কার্যালয় উদ্বোধন করেন ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমেদ্বীন মুহাম্মদ আবদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের এই ভূমিকার জন্য সরকার তাদেরকে বীর রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন। বৈশ্বিক করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তাই সরকার প্রবাসী ও তাদের পরিবারের সুযোগ সুবিধার জন্য নানামুখী উন্নয়ন মুলক উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, এলাকার সামাজিক কর্মকান্ডে খুটাখালী প্রবাসী ক্লাব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি। ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রবাসী সহ সকল সদস্যদের প্রতি রইল দোয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক।
ছাত্র নেতা মোঃ জুনাইদের পরিচালনায় অন্যান্যোর মধ্যে নবনির্বাচিত ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছলিম উল্লাহ, ৪নং ওয়ার্ডের ছৈয়দ হোসাইন, ৫নং ওয়ার্ডের নাসির উদ্দীন, ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ পেটান, ৭নং ওয়ার্ডের নুরুল আজিম, ৮নং ওয়ার্ডের নুরুল আজিম সবুজ ও ৯নং ওয়ার্ডের জিশান শাহরিয়ার বক্তব্য রাখেন।

এসময় খুটাখালী প্রবাসী ক্লাবের উপদেষ্টা, কার্যকরি পরিষদের সদস্য, প্রবাসী ও এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। এদিন সকালে খতমে কোরআন ও পরে দোয়া মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি